শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

কাউখালীতে নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা, গ্রেফতার ৫

আপডেট: November 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ এ ঘটনায় আজ এক চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

জানাযায়, গতকাল শনিবার রাতে কাউখালি উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন ও প্রতিপক্ষ সাইকেল প্রতীকের দুই জন আহত হয়। আহতদের মধ্যে দুই নৌকার সমর্থককে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আজ নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে কাউখালী থানায় মামলা
দায়ের করে। পুলিশ মামলার আসামী সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে প্রিন্স খানসহ ৫ জনকে গ্রেফতার করেছে। অপর চারজন হলো মনির খান, হেলাল খান,বাহার খান,তারিকুল ইসলাম খান। এদের বাড়ি দক্ষিণ নিলতী গ্রামে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমীন জানান, নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন । সকালে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থীর ছেলে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network