শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গরু বাঁধার জায়গা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

আপডেট: July 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরবানির পশুর হাটে গরু বাঁধার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শাহ আলম উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু বাঁধার জায়গা নিয়ে শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন শাহ আলম।

তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে শাহ আলমকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় এরইমধ্যে মধ্যে মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network