শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে টিকা নেয়ার পর ১০-১৫ শ্রমিক অসুস্থ

আপডেট: August 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের মৌচাক এলাকার সাদমা ফ্যাশন নামের পোশাক কারখানায় টিকা দেয়া শুরু করার পরে গণহারে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। তাদের অনেককেই নেয়া হয়েছে হাসপাতালে। এ ঘটনায় টিকা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয়।

গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো. খায়রুজ্জামান জানান, ওই কারখানায় আজ সকালে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু করা হয়। ঘণ্টাখানেক টিকা কার্যক্রম চলার পর শ্রমিকরা অসুস্থ হতে থাকে। এতে তাৎক্ষণিকভাবে টিকা কার্যক্রম বন্ধ করা হয়।

ধারণা করা হচ্ছে, মনস্তাত্ত্বিক কোন কারণে তারা অসুস্থ হতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, ১০ থেকে ১৫ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।এদিকে শ্রমিকরা জানিয়েছেন, টিকা নেওয়ার পর পরই তারা অসুস্থ হতে থাকে। তাদের দাবি, অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network