গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট: January 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোরে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— শামীম হোসেন বাবু ওরফে বুককাটা বাবু (২৮), নুরে আলম (১৯), আ. রাহিম (১৬) ও আরাফাত হোসেন (২২)।

টঙ্গী পূর্ব থানার এএসআই মোতালেব মিয়া জানান, একদল ডাকাত ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্পের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।মামলার পর গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছেন বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network