শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে স্বাস্থ্যবিধি না মেনে আড্ডা, ১২ জনের জরিমানা

আপডেট: May 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সামাজিক দূরত্ব না মেনে আড্ডা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মে) বিকেলে কাপাসিয়ার তরগাও ব্রিজে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা বলেন, ঈদকে কেন্দ্র করে উঠতি বয়সী ছেলেরা মাস্ক পরিধান না করে আড্ডা দিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ কয়েকজন কিশোরকে আটক জরিমানা করা হয়। এসময় ব্রিজের উপর দিয়ে হেলমেট ও মাস্ক বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো আরও বেশ কয়েকজন কিশোরকে আটক করে জরিমানা করা হয়েছে।

এদিন ব্রিজের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১২ যুবক-কিশোরকে পাঁচ হাজার ৫৫০ টাকা জরিমানা করেন।ইউএনও আরও জানান, ঈদকে কেন্দ্র করে এ ধরনের গণজমায়েত, করোনা ঝুঁকি বাড়ানো ইত্যাদি ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network