শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে হাত-পা মাথাবিহীন মরদেহ উদ্ধার

আপডেট: April 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে একটি পরিত্যক্ত কূপ থেকে হাত-পা ও মাথাবিহীন এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবে খোদা জানান, সকাল ৯টার দিকে স্থানীয়রা ওই এলাকায় একটি পরিত্যক্ত কূপে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহের বাকি অংশগুলো উদ্ধারে চেষ্টা চলচ্ছে। ধারণা করা হচ্ছে দু-একদিন আগে দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে মরদেহটির অংশ বিশেষ ওই স্থানে ফেলে রাখে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network