গাজীপুরের কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট: December 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে মারুফ ভূঁইয়া (২৩) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। নিহতের নাম মারুফ ভূঁইয়া কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের মতিউর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় শেষে মারুফ তার ঘরেই অবস্থান করছিল। সকালে ভেতর থেকে দরজা লাগানো অবস্থায় তাকে ডাকাডাকি করলে সে কোন উত্তর দেয়নি। পরবর্তীতে জানালার ফাঁকা অংশ দিয়ে দেখা যায় সে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কি কারণে মারুফ আত্মহত্যা করেছেন এ বিষয়ে কেউ কোনো তথ্য জানাতে পারেনি।

কালীগঞ্জ থানার এস আই ইসলাম মিয়া বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network