গৌরনদী বাটাজোরে স্বপনের গণসংযোগে নানা সম্প্রদায়ের নারী-পুরুষের ঢল
শামীম মীর গৌরনদী।। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গৌরনদী উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় পথসভা ও গণ সংযোগস্থল গুলোতে সংখ্যালঘু মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ নানা সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। তারা ধানের শীষ, শহীদ জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে নিয়ে নানা প্রকার স্লোগান দেন। একই সময় হিন্দু সম্প্রদায়ের নারীরা উচ্চকণ্ঠে উলুধ্বনি দিয়ে এম. জহির উদ্দিন স্বপনের প্রতি তাদের সমর্থন জানান। ওইদিন সকাল ১০টায়...