শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চরফ্যাসনে মটর সাইকেল মার্কার প্রার্থী জয়নাল আবেদীন এর পথসভায় জনতার ঢল

আপডেট: May 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): আসন্ন চরফ্যাসন উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন আখন ভোটারদের মাঝে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন । বুধবার(২২ মে) সকাল ১০ টায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার, সাম্রাজ মৎস্য ঘাট, নতুন সুলিজ সহ বিভিন্ন বাজারে ভোটারদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বিশাল পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে জয়নাল আবেদীন আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চরফ্যাসন উপজেলা বাসী বিগত দিনের মতো ন্যায়ের পক্ষে থেকে মটর সাইকেল মার্কায় বিপুল ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে, ইনশাল্লাহ। এ সময় তিনি সবাইকে আগামী ৫ জুন (বুধবার) দলে দলে ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।
আরো বক্তব্য রাখেন তালা মার্কায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাদেক মিয়া, কলস মার্কায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আকলিমা মিলা,জিন্নাগড় ইউপি চেয়ারম্যান হোসেন মিয়া, চরফ্যাসন কারামাতিয়া কামিল (এম,এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল মিয়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরমান, ইউপি চেয়ারম্যান আবদুল হাই মিয়া, উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান, সামরাজ মৎস্য ঘাট সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটওয়ারী প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network