চরমানিকা’র জনগনের সেবাই আমার লক্ষ্য – সোহাগ আখন

আপডেট: February 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : চরমানিকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ওই এলাকার জনগণের সেবায় নিজেকে নিয়োগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম সোহাগ আখন। মঙ্গলবার ( ১৩ ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র জমাদানের শেষদিনের দুপুরে চরফ্যাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর কাছে মনোনয়ন পত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন, তিনি আরো বলেন আমাকে চরমানিকার জনগণ ইতোপূর্বে বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের পাশে ছিলাম, আছি ও থাকবো ইনশাআল্লাহ। মাঝে ২টা নির্বাচনে অংশ গ্রহণ করিনি। দলীয় পদে থেকে চরমানিকার মানুষের সুখে – দুঃখে যতটুকু সম্ভব সাড়া দিয়ে ছিলাম। ভোলা – ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের হাতকে আরও শক্তিশালী করতে ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দিতে উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করার পাশাপাশি আজ জমা দিয়েছি।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস চরমানিকা ইউনিয়নের জনগণ আমাকে, তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আবার ও চেয়ারম্যান নির্বাচিত করবেন।
সাইদুল ইসলাম সোহাগ চরমানিকাকে মাদক মুক্ত একটা ইউনিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ মনোনয়ন পত্র জমাদানকালে চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমির খসরু,চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা সালেহ উদ্দিন, সহসুপার মাওলানা শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মোছলেম , মাওলানা মোঃ আবদুর রহমান, মাওলানা মোঃ ফারুক হোসেন জিহাদীসহ যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৯ মার্চ চরফ্যাসন উপজেলার চরমানিকা ইউপি’র উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network