শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন খন্দকার গোলাম মওলা

আপডেট: September 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। রবিবার (৮ই সেপ্টেম্বর ২০২৪) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল। পরে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে (বিপিএম-সেবা) ভূষিত হন। নবাগত পুলিশ সুপার তাঁর চাকুরিকালে পুলিশ হেডকোয়ার্টার্স, এসপিবিএন, এপিবিএন, সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সর্বশেষ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network