শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জাতীয় সংগীতের অবমাননা করে টিকটিক ভিডিও, আটক ৫

আপডেট: August 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জাতীয় সংগীতকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও বানানোয় পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতভর বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।পুলিশ সদর দপ্তরের এআইজি বলেন, টিকটকে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোন একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যাঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। এই পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং-এর দৃষ্টিতে আসে। পরে ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ওসি মো. সে‌লিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।

এরপরই বগুড়া সদর থানার এসআই জা‌কির আল আহসানের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিম সংশ্লিষ্টদের শনাক্ত করে। পরে গতকাল রা‌তভর অ‌ভিযান চা‌লি‌য়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের নাম মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আ‌লিফ, মে‌হেদী হাসান অন্তর, আ‌লিফ আহ‌মেদ সুজন ও মো. আ‌রিফ আলী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সোহেল রানা।

উল্লেখ্য, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকসমূহের বিরু‌দ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা এবং এ‌দের প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্তে আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ এন্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এ ছাড়া কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে সুষ্পষ্ট বিধান রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network