জীবননগরে ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ

আপডেট: March 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এছাড়া জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। শনিবার (২রা মার্চ ২০২৪) ভোরে উপজেলার সন্তোষপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মো. ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার ভোর সোয়া ৫টার দিকে সন্তোষপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের ভৈরব নদের উপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ৩৬ বোতল ফেন্সিডিল ও একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি হোন্ডা শাইন এসপি মোটরসাইকেল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।

এ ঘটনায় দুজনকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা রুজু করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network