জীবননগরে ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: December 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত যুবক

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে। সোমবার (১৮ই ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মানিকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজা মিয়া (২৫) মানিকপুর গ্রামের আজিমুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই এস এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার রাত সাড়ে ৮টার দিকে মানিকপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই গ্রামের বটতলাস্থ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে ২০ বোতল ফেন্সিডিলসহ রাজা মিয়া নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network