আপডেট: April 4, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল ২০২৪) সকালে উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হাবিবুর রহমান (২৫) জীবননগর থানাধীন মিনাজপুর গ্রামের মাঠপাড়ার মামুনুর রশিদের ছেলে। তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়াডাঙ্গা ডিবির এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শরিফের চায়ের দোকানের সামনে জীবননগর-চুয়াডাঙ্গাগামী আঞ্চলিক মহাসড়কের উপর হতে হাবিবুর রহমান নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৯৬ বোতল ফেন্সিডিল।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

