আপডেট: January 2, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের উথলী জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর থানাধীন গাইদঘাট গ্রামের মনিরুল ইসলামের ছেলে মিরাজ হোসেন রাফেজ (২২) এবং একই গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে ইউনুছ আলী (৩২)। তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় লোহার তৈরি ১টি ধারালো হাসুয়া, ১টি ছোট শাবল, ১টি তালা কাটার যন্ত্র, ২টি কাঠের লাঠি, ২টি হ্যাক্স ব্লেড এবং ২০ হাত লম্বা রশি।
পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই জামাল হোসেন এবং এএসআই মল্লিক শরীফ সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে উথলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের উথলী জামতলা এলাকা থেকে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২রা জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকালে তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

