আপডেট: September 30, 2021
অনলাইন ডেস্ক:: টঙ্গীতে করোনা টিকা না পেয়ে হাসপাতালের কর্মচারীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।হামলায় সিনিয়র নার্স রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন আহত হয়েছেন।
বৃস্পতিবার বেলা ১১টায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সকালে হাসপাতালে হাজার হাজার নারী পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তারা লাইনে দাঁড়িয়ে থাকেন। সময়মত টিকা না পেয়ে তারা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের উপর হামলা চালান। এ সময় ৭ জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুদের তুলনায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে ছিল বলে জানান।

