শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ১

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফে অন্তত ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ মো. ইদ্রিস (৪০) নামে এক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়া থেকে ক্রিস্টাল মেথসহ তাকে আটক করে।

আটক মো. ইদ্রিস টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার আজিজুর রহমান ওরফে আজিরানের ছেলে। সে মাদক পাচারকারী বলে দাবি পুলিশের।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন,  ভোর রাতে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নকিবুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়ায় মো. ইদ্রিসের অস্থায়ী বসত বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ক্রিস্টাল মেথ আইসের একটি প্যাকেটসহ তাকে আটক করে। উদ্ধার প্যাকেটের ভেতরে এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকার ওপরে।

ওসি বলেন, উদ্ধার ক্রিস্টাল মেথ আইসসহ আটক পাচারকারী ইদ্রিসের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। আমরা এর আগেও মাদক আইস উদ্ধার করেছি। যে কোনো মাদক ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network