ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট: October 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দিলে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুটি বাস পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এদিকে চেলেরঘাট এলাকায় পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল।

পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি বাস ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের সেবা পরিবহনের বাসটির পেছনের অংশ দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network