শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দর্শনায় ডিবির অভিযানে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট: October 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। বুধবার (২৩শে অক্টোবর ২০২৪) সকালে দর্শনা পৌরশহরের হল্ট চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল (৩০) হল্ট চাঁদপুর টাওয়ারপাড়ার রবিউল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মুহিদ হাসান ও এএসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকাল ৬টার দিকে দর্শনার হল্ট চাঁদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হল্ট চাঁদপুর গ্রামস্থ মেসার্স সামাদ ট্রেডার্স দোকানের সামনে থেকে রাসেল নামের এক যুবককে আটক করা হয়। এসময় তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৭ কেজি গাঁজা।

এ ঘটনায় আটক রাসেলের বিরুদ্ধে দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network