শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

আপডেট: July 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদিপুকুর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদিপুকুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে গেছেন।

ওসি আরও জানান, বাস দুটি মহাসড়কের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ রয়েছে। দুর্ঘটনার পরে যান চলাচল ব্যাহত হয়েছে। লাশ থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

তিনি বলেন, আহতদের ‍উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনও জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network