শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

নওমুসলিম ইমামকে ডেকে নিয়ে মসজিদের সামনে গুলি করে হত্যা

আপডেট: June 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম এক মসজিদের ইমামকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৬ টার দিকে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম মোহাম্মদ ওমর ফারুক (৪৫)। মুসলমান হওয়ার আগে তার নাম ছিলো ফাতেহা ত্রিপুরা।

ত্রিপুরা সম্প্রদায় থেকে কয়েক বছর আগে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে ওই এলাকায় একটি অস্থায়ী মসজিদের ইমামতি করে আসছিলেন।এ ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন থেকেই সন্ত্রাসীরা ওই নওমুসলিম মসজিদের ইমামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনাস্থল তুলাঝিড়ি পাড়ায় গত কয়েক বছর ধরে নওমুসলিম কয়েকটি পরিবারসহ বেশ কিছু পরিবার বসবাস করে আসছিল। তারা সেখানে টিনের ছাউনির কাঁচা ঘরের একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করেন। সেখানে নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুক মসজিদের ইমামতি করে আসছিলেন।

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার জানিয়েছেন, সন্ত্রাসীরা শুক্রবার রাতে তাকে ঘর থেকে ডেকে মসজিদের সামনে ব্রাশফায়ার করে হত্যা করেছে। ঘটনার পর সেখানে রোয়াংছড়ি ও পাশের লংলাই সেনাক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়েছে। এছাড়া রোয়াংছড়ি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রওনা দিয়েছে। এলাকাটি রংপুর সদর থেকে ১২ কিলোমিটার দূরে।

বান্দরবান জেলা পুলিশ সুপার আরও জানিয়েছে, শুক্রবার রাতে চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী দল ঘরবাড়ি ঘেরাও করে ওমর ফারুককে ঘর থেকে ডেকে এনে মসজিদের সামনে গুলি করে হত্যা করে। তবে সন্ত্রাসী দলটি কারা ছিল এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network