শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আপডেট: July 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাঙামাটি শহরের নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন জানিয়েছেন, শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে আজ বৃহস্পতিবার বিকেলের শিফটে ডিউটি করার জন্য কনস্টেবল কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায়ই এ ঘটনা ঘটান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জেনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা আছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। তবু বিষয়টি আমরা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

নিহত কনস্টেবল কাইয়ুম সরকারের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বলে জানায় পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network