শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পদ্মা সেতু এলাকায় আটক ভারতীয় নাগরিক রিমান্ডে

আপডেট: October 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকায় আটক ভারতীয় নাগরিক উপেন্দ্র বিহারের (৪৫) ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ দিকে মুন্সিগঞ্জ আমলি আদালত-৬ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ দেন।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে প্রেরণ করে লৌহজং থানা পুলিশ। এর আগে মঙ্গলবার পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার এসআই রাসেল জানান, কিছুদিন ধরে আটক উপেন্দ্র পদ্মা সেতু এলাকায় ঘোরাঘুরি করেছিল‌। তাকে বারবার ওই এলাকায় ঘোরাঘুরি করতে বারণ করলেও তিনি গত সোমবার পদ্মা সেতু এলাকায় প্রবেশের চেষ্টা করে।

তিনি আরও বলেন, এ সময় পদ্মা সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা সেনাবাহিনী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে তিনি তার নাম উপেন্দ্র বিহার, বাবার নাম বিন্দাশ্রী বিহার ও বিহার অঙ্গরাজ্যের বাসিন্দা বলে জানান।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, পদ্মা সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ আইনে মামলা হয়েছে।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, তার ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network