শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পিতাকে কুপিয়ে হত্যা; ছেলের যাবজ্জীবন

আপডেট: October 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরে পিতা হত্যা মামলার রায়ে একমাত্র আসামি ছেলে মো. শাহিনুর রহমান শাহীনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৩ অক্টোবর) দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ জুলাই বিকেলে পারিবারিক কলহের জের ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা খানপাড়া এলাকার দিনমজুর আবু সাইদকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার একমাত্র ছেলে শাহিনুর রহমান শাহীন। নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে শাহীনুর রহমান শাহীন ও তার স্ত্রী হালিমা বেগমকে আসামি করে ঘটনার পরের দিন ২৫ জুলাই দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় আসামি হালিমা বেগম মামলা থেকে অব্যাহতি পান। এরপর ২০১৭ সালের ১৭ নভেম্বর আসামি শাহীনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান। মামলাটি বিচারিক প্রক্রিয়ায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার দুপুরে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি শাহীনুর রহমান শাহীনকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলাটির রাষ্ট্রপক্ষ সমর্থন করেন সরকারি কৌসুলী (পিপি) নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. তইজুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network