১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

পুকুর থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট: অক্টোবর ১২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার বুড়িচংয়ে ৭ ফুট লম্বা ৩০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে গ্রামবাসী। সোমবার (১১ অক্টোবর) বিকেলে ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের ভবেরমুড়া এলাকার পুকুর থেকে অজগরটি আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের পাশে একটি পুকুরে অজগর সাপ দেখে এলাকাবাসী একত্রিত হয়ে সাপটি আটক করে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে নিয়ে যায়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অজগর সাপটিকে স্থানীয় কিছু যুবক আটক করে। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তের বন থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে এসেছে। কোনো শারীরিক সমস্যা না থাকায় রাতেই বন বিভাগের কর্মকর্তারা রাজেশপুর ইকো পার্কে অজগরটি অবমুক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network