পূজা উপলক্ষে নতুন জামা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট: October 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার নন্দীগ্রামে পূজা উপলক্ষে নতুন জামা কেনার টাকা না পেয়ে কনক সরকার (১৮) নামে এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটরা ইউনয়নের ছোটকঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের দাবি, পূজার কেনাকাটার জন্য বাবার কাছে কম টাকা পাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে কনক।

নক সরকার ছোট কঞ্চি গ্রামের অরেন সরকারের ছেলে। তিনি হাটকড়ি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য উত্তম কুমার। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, কনক সরকার মঙ্গলবার সকালে দুর্গাপূজার কেনাকাটা জন্য বাবার কাছে তিন হাজার টাকা চায়। বাবা তাকে এক হাজার টাকা দেন। এ নিয়ে বাবার সঙ্গে কনকের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবা বাইরে থেকে ফিরে এসে বাকি টাকা দিতে চান।

এ ঘটনার পর কনক ঘরের দরজা বন্ধ করে দেয় এবং উচ্চস্বরে গান বাজাতে থাকেন। অনেকক্ষণ এভাবে চলার পর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। তারা দরজা ভেঙে কনকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ কনকের মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network