শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম, বিপাকে কৃষক

আপডেট: October 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নওগাঁর পোরশায় পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। গতকাল শনিবার (০২ অক্টোবর) সকালে উপজেলার সারাইগাছী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা ওই যমজ শিশুর জন্ম হয়। পরে দুপুরের দিকে ওই দুই নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোড়া লাগা যমজ মেয়ে নবজাতকের মায়ের নাম ফিরোজা বেগম। তিনি উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

সারাইগাছি ইসলামি ল্যাব এন্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ নুরনবী নিউজকে জানিয়েছেন, গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ফিরোজাকে গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার অস্ত্রোপচার করেন ডা. নুর মোহাম্মদ। অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে জোড়া যমজ কন্যা শিশুর জন্ম দেন ফিরোজা বেগম। জন্মের পর শিশু দুটি ভালোই ছিল। নওগাঁয় জোড়া লাগা শিশুর চিকিৎসা নেই বলে দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসক নূর মোহাম্মদ  আরও জানিয়েছেন, বাংলাদেশেই জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা সম্ভব। তবে এই চিকিৎসা খুবই ব্যয়বহুল। বিত্তবান মানুষ ছাড়া এই ধরনের চিকিৎসা করানো খুবই কঠিন।যমজ নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম পেশায় একজন ক্ষুদ্র কৃষক। নিজের সামান্য কিছু জমি ও অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনো রকম সংসার চলে তার। জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network