শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, খুলনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

আপডেট: July 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে খুলনার তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, যুগ্ম-সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামালসহ সিনিয়র নেতৃবৃন্দ।

গত ১৯ জুলাই তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করার সময় সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এফএম অহিদুজ্জামান প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে দলের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি জানান, সোমবারের সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি এফএফ নওয়াব আলী টিপুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network