আপডেট: January 20, 2024
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন(ভোলা): চরফ্যাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রদানকৃত কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ডাক বাংলো চত্বরে উপস্থিত কয়েকশত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন। চরফ্যাসন পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ মোরশেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন প্রমুখ । কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল হাতে পেয়ে তীব্র শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষের চোখে মুখে হাসি ফুটে ওঠে।

