শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

প্রেমের টানে ভারতীয় কিশোরী রংপুর এসে পুলিশের হাতে ধরা

আপডেট: June 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশ এসে পুলিশের হাতে ধরা খেলেন প্রীতি পন্ডিত নামে এক কিশোরী। আজ রবিবার দুপুরে প্রেমিক মিলন পালিয়ে গেলেও তার সহযোগীসহ ওই কিশোরীকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর সদর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মমতাজ আলী জানান, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পন্ডিতের মেয়ে প্রীতি পন্ডিতের (১৭) সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে। এরপর দু’জনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই টানে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে প্রীতি। গত কয়েকদিন ধরে রংপুরের সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিল প্রীতি।

রংপুর সদর কোতয়ালি থানার ওসি  (তদন্ত) আরো জানান, এ খবর পেয়ে খবর পেয়ে শনিবার দুপুরে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় তারা। পরে মিলনের সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে (২৪) পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় প্রীতি পন্ডিতকেও। এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মানবপাচার আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত দুইজনকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network