শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ফুলবাড়ী সীমান্তে ভারত ফেরত ৭ বাংলাদেশি আটক

আপডেট: August 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাড়ি ফেরার সময় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার সকালে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তের ৯৪২ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের পাশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ওই ৭ বাংলাদেশি। এ সময় শূন্য লাইন থেকে এক শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় এলে লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটক বাংলাদেশিরা হলেন, উপজেলার নওদাবস গ্রামের শাহালাম মিয়ার ছেলে শহিদ আলী (৩১) স্ত্রী আফরোজা খাতুন (২৮),তার ছেলে আরমান আলী (৮),কাশিপুর ইউনিয়নের আরাজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১), ছেলে পারভেজ মন্ডল (৬) এবং জেলার নাগেশ্বরী উপজেলার হাসনা বাজার এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী জানান, ভারত থেকে গভীর রাতে তারা বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করে সোমবার সকালে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাওয়ার পারভেজ নারী-শিশুসহ সাত বাংলাদেশির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network