শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭ জুয়াড়ি আটক

আপডেট: June 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ায় র‌্যাবের অভিযানে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদরের নাটাইপাড়া বউবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তাস, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটক হওয়া ওই ৭ জুয়াড়ি হলো- বগুড়া সদরের মালতিনগরের আফতাব মিয়ার ছেলে শাহিন মিয়া (২৩) ও মৃত আবুল হোসেনের ছেলে আকবর আলী (৪৬), সোনাতলা উপজেলার মুলবাড়ির মৃত মকবুল প্রামানিকের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), গাবতলী উপজেলার সোনারায়ের মৃত শায়েদজামার ছেলে এরশাদ (৩২), গাইবান্ধা জেলার চুনিয়াকান্দির শহিদুল ব্যাপারীর ছেলে হাফিজার রহমান (৪৬), একই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে জেলাল মিয়া (২৮) এবং একই জেলার কুঠিপাড়ার মৃত নিরবকরের ছেলে দুদু মিয়া (৫৮)।

আজ শনিবার বেলা ১২টার দিকে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে জানা যায়, সদরের নাটাই পাড়ার বউবাজার এলাকায় জুয়া খেলা চলছে। তখন তাদের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং ওই ৭ জনকে জুয়ার আসর থেকে থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস, ৬টি মোবাইল, ১০টি সিম ও নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক হওয়া ওই ৭ জনকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network