শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বঙ্গোপসাগরে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবি: ১১ লাশ উদ্ধার

আপডেট: August 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালাতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নৌকার আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে একজন পুরুষ ও ছয় শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার রাতে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়। ‌এ নিয়ে এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত এবং ১১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত সময় পানিতে থেকে লাশগুলো বিকৃত হয়ে গেছে। লাশগুলো আনার পর শনাক্তের চেষ্টা করা হবে।

গত ১৩ আগস্ট রাত সাড়ে ১০টায় কাঠের নৌকায় ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৩০-৪০ জন রোহিঙ্গা। পরে ভাসানচর থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network