২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও ঔষধ উদ্ধার, আটক ২ দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান দুই যুগ পর খুলনা যাচ্ছেন তারেক রহমান, বরণে চলছে প্রস্তুতি বরিশালে আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ হ্যাক হওয়া পোস্টে কোনও মা-বোন কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন ভোলায় দশম গ্রেড ভূক্ত উপ-সহকারী প্রকৌশলীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ বাকেরগঞ্জে দাঁড়িপাল্লা সমর্থকদের নিরব ভোটবিপ্লবের প্রত্যাশা

বরিশালসহ দেশের ১১ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

আপডেট: জুন ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশের ১২টি অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ‌এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা  দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network