২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে পরকীয়ায় ধরা আ.লীগ নেতা, ছাড়াতে চলছে তদ্বির

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ : দুই সন্তানের জননীর সাথে পরকীয়ার সময় হাতেনাতে ধরা খেয়েছে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল খান। বরিশাল কাউনিয়া প্রথম গলির আল সুফিয়ান হাউজ থেকে (বুধবার) দুপুর ১২টার দিকে তাকে হাতেনাতে ধরে ধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।
এদিকে অভিযোগ উঠেছে, আ.লীগ নেতা উজ্জল খানকে কাউনিয়া থানা থেকে ছাড়াতে ব্যাপক তদ্বির করছে চাদপুরা ইউনিয়ন বিএনপির একাধিক নেতা। তারা বিকেল থেকে থানা কম্পাউন্ডে ভিড় করেছে। নানা দিক থেকে ফোন ও রেফারেন্স দিয়ে ছাড়ানোর চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আ.লীগ নেতা উজ্জলকে ছাড়তে রাজি হচ্ছেনা পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network