শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

জেলের জালে ধরা পড়লো ১১০০টি কোরাল মাছ, ৩৫ লাখে বিক্রি

আপডেট: February 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: টেকনাফ সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ৫ হাজার কেজির ১১০০ পিস লাল কোরাল মাছ। এই মাছ প্রায় ৩৫ লাখ টাকায় স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। পরে ১০০টি কোরাল মাঝিমাল্লারা পরিবারের জন্য রেখে দেন, যার মূল্য ৩৫ লাখ টাকা থেকে কর্তন হবে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাছবোঝাই ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারি ঘাটে পৌঁছায়।

সূত্র জানায়, টেকনাফ সদর কেরনতলী এলাকার মিজান ও হারুনের মালিকানাধীন ট্রলারে ২১ জন মাঝি-মাল্লা গত ২৩ ফেব্রুয়ারি সকালে মাছ ধরতে সমুদ্রে যান। ২৪ ফেব্রুয়ারি দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে জেলেরা বড় একটি মাছের ঝাঁক দেখতে পান। জাল ফেলার কয়েক ঘণ্টা পর লাল কোরাল মাছ ধরা পড়ে।জেলেদের তথ্যমতে, ধরা পড়া মাছের সংখ্যা ১ হাজার ১০০টি। প্রতিটি মাছের ওজন সাড়ে ৪ কেজির বেশি। সবমিলিয়ে প্রায় ১৩৪ মণ বা প্রায় সাড়ে ৫ হাজার কেজি।ফিশারি ঘাটে পৌঁছানোর পর স্থানীয় মাছ ব্যবসায়ী রশিদ আহমদ প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। যার বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা।

মাছ ব্যবসায়ী রশিদ আহমদ বলেন, এক জালে এত লাল কোরাল মাছ ধরা পড়া সত্যিই বিরল ঘটনা। মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে ঢাকার যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও আব্দুল্লাহপুরের আড়তে পাঠানো হচ্ছে।

ট্রলার মালিক মিজান জানান, ধরা পড়া ১১০০টি কোরালের মধ্যে ১০০টি মাঝিমাল্লাদের পরিবারের জন্য রেখে দেওয়া হয়েছে। এসব মাছের বাজারমূল্য নির্ধারণ করে মোট বিক্রয়মূল্য ৩৫ লাখ টাকা থেকে সমপরিমাণ অর্থ কর্তন করা হবে।টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা বলেন, লাল কোরাল মূলত ভেটকি মাছের একটি প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম Lates calcarifer। সামুদ্রিক ও লোনা-পানির বৈচিত্র্যময় পরিবেশে এ মাছ স্বাভাবিকভাবেই সুন্দরভাবে বেড়ে ওঠে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network