আপডেট: November 14, 2026
দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক::
বরিশালের বাকেরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জের ফজলুল করিম (রহ.) বহুমুখী মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আশরাফুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.এম আল-আমিন, এইচ.এম জাহিদুল ইসলাম, মুহাম্মাদ জাহিদুল ইসলাম, আলহাজ্ব মো. নাছির উদ্দিন (রোকন) ডাকুয়া, আলহাজ্ব মাহবুবুর রহমান ও মুহাম্মাদ ইলিয়াস হাওলাদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুস সবুর।সম্মেলনে বক্তারা যুবসমাজকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন, অন্যায়-অবিচার প্রতিরোধ এবং দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যুব সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

