শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

বাগেরহাটে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

আপডেট: July 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বরিশাল সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিট ও ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বাগেরহাট সদর, মোরেলগঞ্জের কুঠিবাড়ি এলাকায় ও শরণখোলা  উপজেলার  খুড়িয়াখালী গ্রামে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এসময় স্থানীয়দের মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাড়ির বাহির না হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা।

লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য ৮টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই আইনশৃংখলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে ।

এদিকে, লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড, পুলিশ ও যুব রেডক্রিসেন্ট’এর সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network