শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বাবার লাশের পাহারায় ৭ বছরের মরিয়ম

আপডেট: July 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গত এক সপ্তাহ ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন পোরশার মজিবর রহমান। চিকিৎসা করে কোনো কাজ না হওয়ায় গত রোববার সাপাহার উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাকে। পরে নেয়া হয় রাজশাহী হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় লাশ বাড়ি নিয়ে যাওয়ার জন্য মজিবরের স্ত্রী তার ৭ বছরের কন্যাশিশু মরিউম খাতুনকে পাহারায় রেখে গাড়ি ভাড়া করতে যান। বাবা কথা না বলায় লাশের পাশে বসেই কান্নায় ভেঙে পড়ে মরিউম। এ সময় এক ব্যক্তি শিশুটির দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটি দেখার পর গতকাল দুপুরে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের মাধ্যমে নিহত মজিবর রহমানের স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

জানা গেছে, পোরশা উপজেলার নিতপুর কলোনিপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে মজিবর রহমান দীর্ঘদিন ধরে ভ্যান নিয়ে ফেরি করে গ্রামে গ্রামে মেলামাইন সামগ্রী বিক্রি করতেন। তিনি হঠাৎ গত এক সপ্তাহ ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network