শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাসযাত্রীর শরীরে মিলল ৮ স্বর্ণের বার

আপডেট: September 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাসে এক যাত্রীর শরীর থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ওই যাত্রীকেও গ্রেফতার করা হয়।বুধবার সকালে উপজেলার ব্রজবাকসা বাজারে একটি বাস থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতার ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি কলারোয়ার বাসিন্দা।

বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিজিবির ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে বাসযাত্রী মনিরুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে স্বর্ণের আটটি বার জব্দ করা হয়। এর ওজন একশ তোলা। বাজারমূল্য ৭৩ লাখ টাকা।

তিনি আরও জানান, মাত্র চার দিন আগে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে আরও ৮০ তোলা স্বর্ণসহ একজন চোরাচালানিকে গ্রেফতার করে বিজিবি। চোরাচালানি মনিরুলকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network