শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বিষুর দাম ৭ লাখ, দেখতে মানুষের ভিড়

আপডেট: June 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঘনিয়ে আসছে পবিত্র ঈদ-উল আযহা। প্রস্তুত হচ্ছে নানা প্রজাতির ষাড় গরু। ক্রেতারাও শুরু কররেছে ষাড় গরু দেখা। ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের বহুলীতে নিজ বাড়িতেই একটি গরু প্রস্তুত করেছেন জাহাঙ্গীর আলম দম্পতি। ষাড়টির দাম হাকাচ্ছেন ৭ লাখ টাকা। গরুটি এক নজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তার বাড়িতে। দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।

এবার কোরবানিতে বাড়ি থেকেই গরুটি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর আলম দম্পতি। গরুটি আনুমানিক প্রায় ২৫ মণ মাংস হিসেবে সাত লাখ টাকা দাম হাকাচ্ছেন। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি এখনো তার বাড়িতে আছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিম খানের ছেলে জাহাঙ্গী ও তার স্ত্রী মাহমুদা খাতুন নিজ বাড়িতে নিজ সন্তানের মতো করে তিন বছর ধরে পালন করে আসছে গরুটি। এবং তার জন্ম বৃহস্পতিবারে হওয়ায় নাম রেখেছে বিষু।জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় হাটে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্খিত দাম পাওয়া দুষ্কর। তাই তিনি এবার নিজ বাড়ি থেকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, গরুটির আনুমানিক ওজন ২৫ থেকে ২৬ মণ হতে পারে। গরুটির রং কলো এবং সাদা তিলক রয়েছে। গরুটির আকারে প্রায় সাড়ে ৬ ফুট উঁচু ও লম্বা প্রায় ১০ ফুট। মাথায় সাদা রঙের তিলক থাকায় গরুটি দেখতে আকর্ষণীয়।সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গরুটি প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছে জাহাঙ্গীর দম্পতি। গরুটি দেখতেও অনেক সুন্দর। প্রাণি সম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network