ব্যাডমিন্টন খেলার সময় স্ট্রোক, না ফেরার দেশে উথলী গ্রামের জনি

আপডেট: December 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুর রহমান জনি | ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের আরিফুর রহমান জনি (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৭শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) উথলী বাজারপাড়ায় ব্যাডমিন্টন খেলার সময় রাত ৯টার দিকে তিনি হঠাৎ স্ট্রোক করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। তিনি বৃহত্তর উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী সাইদুর রহমান ধুন্দুর ছেলে।

জানা যায়, জনি বুধবার রাতে উথলী বাজারপাড়ায় প্রদীপের আমবাগানে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা শেষে তিনি মাঠের পাশে মাচালে বসেন এবং পানি পান করেন। পানি পানের পর তিনি মাচাল থেকে মাটিতে পড়ে যান। পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সদালাপী এবং হাস্যোজ্জ্বল আরিফুর রহমান জনির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর মৃত্যুতে প্রকাশ করেছেন গভীর শোক। বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) দুপুর ২টার সময় উথলী হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network