শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট: June 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহ ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে বড় ভাই রমিজ উদ্দিনের (৪০) দায়ের কোপে আফাজ উদ্দিন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

নিহত আফাজ উদ্দিন উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।মঙ্গলবার (১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামে এ ঘটনা ঘটে।

ভালুকা থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামে আব্দুল আজিজের দুই ছেলে আফাজ উদ্দিন ও রমিজ উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।তিনি বলেন, এরই জেরে ঘটনার দিন দুপুরে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই রমিজ উদ্দিন দা দিয়ে ছোট ভাই আফাজ উদ্দিনকে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমি এখনো ঘটনাস্থলেই আছি। মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আরও বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের ঘটনাস্থলেই রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network