শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

আপডেট: June 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ জন নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের হরিবাড়ি ইউনিয়নের লবনকোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের শাহ আলম গাজী (৫০), ঝালকাঠির কেফায়েতনগর গ্রামের রবিউল মাঝি (২৫) ও তার ভাতিজা রাব্বী (২৪)।

পুলিশ জানায়, লবনকোটা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকটি দাঁড় করিয়ে বিকল হওয়া চাকা প্রতিস্থাপনের সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান ট্রাক চালক শাহ আলম, হেলপার রবিউল মাঝি ও তার ভাতিজা রাব্বীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এ রবিউলের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে রাব্বীকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যান ও তার চালককে আটক করা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network