আপডেট: September 17, 2021
অনলাইন ডেস্ক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ভিতর থেকে শরীফ (২৩) নামে এক যুবককে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে মাথা থেতলে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক জানান, শুক্রবার ভোররাতে চৌধুরী পাড়া সামাজিক কবরস্থানের পাশে বায়তুল আলা জামে মসজিদের মুয়াজ্জিন পারভেজ আযান দেয়ার জন্য মসজিদের প্রবেশ করতে গিয়ে গেইটের পাশে ও দরজার সামনে থাকা দানবাক্স ভাঙ্গা ও মসজিদের ভিতরে বারাদ্দার একপাশে কার্পেট দিয়ে ডাকা এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাককে দেখে স্থানীয়দের জানায়।
পরে ঘটনাটি পুলিশকে জানালে সকাল ৭ টারদিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতাল সম্পন্ন করে। এসময় জিয়াসমিন আক্তার নামে এক মহিলা লাশ দেখে সনাক্ত করে লাশটি তার ছোট ভাই শরীফের।
বৃহস্পতিবার রাতে যেকোন সময় দুর্বৃত্তরা মসজিদের ভিতরে বারাদ্দার একপাশে সিমেন্টের তৈরি ব্লক দিয়ে মাথা থেতলে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে কার্পেট দিয়ে ডেকে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
নিহতের বোন জিয়াসমীন জানান, সে স্থানীয় বিরাব খালপাড় এলাকার মৃত আব্দুল হালিম মিয়ার মেয়ে। তারা দুই ভাই ও দুই বোন। নিহত শরীফ তাদের ছোট ভাই। শরীফ দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলার জুয়ায় আসক্ত ছিল। একারনে সে গত রমজান মাসের প্রথম সপ্তাহে তার নিজ নামীয় বাড়ীর ০.৭৫ শতাংশ জমি চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দেয়। বিভিন্ন সময়ে এলাকায় মানুষের বাড়ী থেকে চুরি করতো।
একারণে সবাই ক্ষিপ্ত হয়ে তাকে বাড়ী থেকে বের করে দেয়। এরপর থেকে সে দিনের বেলা বিভিন্ন স্থানে ঘুরে ফিরতো আর রাতে মসজিদে রাত্রিযাপন করতো। তার কোন শত্রু ছিল কিনা জানা নেই বলে তিনি আরো জানান।এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

