শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

মাওয়া শিমুলিয়ায় যাত্রীদের ভিড়

আপডেট: July 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা সংক্রমণ রোধে বিআইডাব্লিউটিসি থেকে বন্ধের নির্দেশনার চললাম থাকার পরেও মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার কোনভাবেই থামছে না। প্রতিদিনই যাত্রী ও যাত্রীবাহী যানবাহনকে পারপার হচ্ছে এ নৌরুটের ফেরিতে।

আজ মঙ্গলবার সকাল ৭টার সময় দেখা যায় ফেরিতে গাড়ি এবং যাত্রী বোঝাই করে বাঙলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ফেরী। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় শতশত যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে।

আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় শতশত যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে।

পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই যাত্রীরা ফেরিঘাটে উপস্থিত হচ্ছে। ফেরিতে উপেক্ষিত থাকছে না কোন ধরনের স্বাস্থ্যবিধি। এতে খাতা-কলমে নির্দেশনা থাকলেও বাস্তবে উল্টো চিত্র। চরম ঝুকি ও নানা ধরনের চরম ভোগান্তি কাটিয়ে মাওয়া শিমুলিয়া ঘাটে পৌছে যান যাত্রীরা। যাত্রীরা আসার সাথে সাথে বাঙলাবাজার যাওয়ার জন্য কাঙ্খিত ফেরীও পেয়ে যান। মাওয়া শিমুলিয়া ঘাটে পৌছে ফেরীতে উঠতে পেরে শত কষ্ট ও চরম ভোগান্তির কথা নিমিশেই ভুলে যান যাত্রীরা।

ঘাটকর্তৃপক্ষ সূত্র জানায়, আসন্ন ঈদ ও লকডাউনের সময় বৃদ্ধিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যাত্রীরা দক্ষিণবঙ্গে যাচ্ছে। একই সাথে দক্ষিণবঙ্গের যাত্রীরও অনেকে ঢাকা ফিরছেন, এই সংখ্যাটাও কম নয়।

এবিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১১ টি ফেরি চালু রয়েছে। ভোর থেকে যাত্রী ও ছোট গাড়ির চাপ ছিল। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পন্যবাহী গাড়ি। যারা ঢাকা থেকে চেকপোস্টে চলাচলের কারণ দেখিয়ে ঘাটে আসছে তাদের পার করা হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার এক বিজ্ঞতিতে বলা হয়, ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারে নির্দেশনা ছিলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network