শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান

আপডেট: January 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতির দৃশ্য (স্যাটেলাইট থেকে তোলা ছবি)

আন্তর্জাতিক: গতকাল বুধবার ভোরে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনটাই জানিয়েছে একটি ইরাকি সূত্র।

ওই সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আইআরআইবির সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেছেন।

আইআরআইবির সংবাদদাতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার আহত ২২৪ মার্কিন সেনাকে ইরাক  থেকে চিকিৎসার উদ্দেশে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন।

গতকাল বুধবার ভোররাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে।

প্রসঙ্গত, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানায়। জেনারেল সোলাইমানিকে গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network