শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মুহিবুল্লাহ হত্যা: গ্রেফতার ২ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

আপডেট: October 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ রায় ঘোষণা করেন।

দুই আসামি হলেন— মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)। তারা দুজনই রোহিঙ্গা।কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রিমান্ড আবেদন শেষে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলায় (নম্বর-১২৬) তিনজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার সকালে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-১৪।

গত শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সেলিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network