শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মেঘনায় ছাড়া হলো জব্দ করা ১ লাখ গলদার রেণু

আপডেট: June 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:ভোলায় একটি ট্রলার থেকে এক লাখ পিস গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব রেণু মেঘনা নদীতে ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন।

তিনি জানান, সন্ধ্যায় গোপন সংবাদে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের লঞ্চঘাটের পাশে বালুর মাঠ সংলগ্ন মেঘনা নদী থেকে ট্রলার থেকে পাঁচ ড্রাম ভর্তি গলদা চিংড়ির রেণু ও একটি মশারি জাল জব্দ করা হয়। পরে দৌলতখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ চৌধুরীর উপস্থিতিতে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ট্রলার ২৮ হাজার টাকা নিলাম দেয়া হয় এবং মশারির জালটি আগুনে পুড়িয়ে ফেলা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network